ঢাকা-রংপুর লং মার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বীরগঞ্জ পৌর শহরের জামায়াত কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে গণতন্ত্র বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংস্কার কমিশন গঠন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধসহ ৭ দফা দাবি তুলে ধরা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. রাশেদুন নবী বাবু, বীরগঞ্জ উপজেলা শাখার অফিস সম্পাদক ও জামায়াত মনোনীত ১১ নম্বর মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজমুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ পৌর শাখার আমির মুহা. মোসাদ্দেক হোসাইন।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বীরগঞ্জ উপজেলা শাখার ১ নম্বর যুগ্ম সমন্বয়ক মো. আবু বক্কর সুমন, সমন্বয়কারী মুফতি নুরুল ইসলাম, বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা ক্বারী নাজিবুর রহমান নাজিব, শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ পৌর শাখার সেক্রেটারি মো. সাইদুল ইসলামসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে নেতৃবৃন্দ ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন