রংপুর অভিমুখী লংমার্চ আজ শনিবার (১৯ মার্চ) সকাল ৭টায় রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশ শুরু হয়েছে। সহস্রাধিক গাড়ি নিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করবে এই লংমার্চের বহর। সকাল ৮টায় টঙ্গী-গাজীপুর-টাঙ্গাইল হয়ে রংপুরের পথে যাত্রা করার কথা রয়েছে।
জুলাই গণহত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত চালুসহ ৯ দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে দীর্ঘ লং মার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য জোট। দেশের সামগ্রিক সংকট নিরসন ও জনগণের মৌলিক অধিকার আদায়ের বার্তা নিয়ে এই রাজনৈতিক কর্মসূচির সূচনা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয় থেকে ঢাকা-রংপুর লং মার্চ শুরু হয়।
উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন