আগামীকাল ২০তম এশিয়ান গেমসে হকি ইভেন্টে চায়নার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। এর মাধ্যমে এশিয়ান গেমসে অভিষেক হতে যাচ্ছে নারী দলের।
পুল-এ’র ম্যাচে কাল কাকামিগারা শহরের গিফু প্রিফেকচারাল গ্রীন স্টেডিয়ামে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
আগামী ২১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া ও ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে দক্ষিণ কোরিয়া, কাজাকাস্তান ও চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন