স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) মোঃ আরিফ আহমেদ এবং দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসুল রাখি দিনাজপুর ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় তারা দিনাজপুর ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেন। এ সময় সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদরাতুল মুমতাহিনা এবং এমওসিএস ডাঃ হোসেন মোঃ নাহিদ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, চিকিৎসকবৃন্দ এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও সিভিল সার্জন। এ সময় রোগী ও চিকিৎসকদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনা হয়।
পরে তারা ডায়াবেটিক সমিতির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। একই সঙ্গে চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং চিকিৎসাসেবা আরও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
পরিদর্শনকালে রোগীদের কল্যাণে মানসম্মত ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন