দিনাজপুরের বীরগঞ্জে আলোর ভুবন সামাজিক সংঘ ও টিএমএসএসের যৌথ আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের কল্যাণী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আহসান হাবীব শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফারুক সরকার এবং ৬ নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান আনিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।
আয়োজকদের মধ্য থেকে চিত্ত রঞ্জন রায় জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন