দিনাজপুরের ফুলবাড়ীতে “সমৃদ্ধির পথে নারীর শক্তি, একতা ও সততার প্রতীক” স্লোগানে পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ি উপজেলা পরিষদ হলরুমে সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতির আয়োজনে এবং জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৫টি স্টল নিয়ে অংশ নেন নারী উদ্যোক্তারা। তারা নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ও সৃজনশীল কাজ প্রদর্শন করেন।
উদ্যোক্তারা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানো হলে তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি বেকারত্বও কমবে।
অনুষ্ঠানে অতিথিরা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান এবং সমবায়ভিত্তিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
এসময় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, জেলা সমবায় কর্মকর্তা হরেকৃষ্ণ বর্মণ, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উদ্যোক্তা নুসরাত জাহান, আজমিরা পারভীন ও শিরিন শাপলাসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নারীদের দক্ষতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মো: মামুনুর রশিদ
দিনাজপুর
০১৭৪১৭০৩০১০
দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে “সমৃদ্ধির পথে নারীর শক্তি, একতা ও সততার প্রতীক” স্লোগানে পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ি উপজেলা পরিষদ হলরুমে সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতির আয়োজনে এবং জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৫টি স্টল নিয়ে অংশ নেন নারী উদ্যোক্তারা। তারা নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ও সৃজনশীল কাজ প্রদর্শন করেন।
উদ্যোক্তারা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানো হলে তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি বেকারত্বও কমবে।
অনুষ্ঠানে অতিথিরা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান এবং সমবায়ভিত্তিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
এসময় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, জেলা সমবায় কর্মকর্তা হরেকৃষ্ণ বর্মণ, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উদ্যোক্তা নুসরাত জাহান, আজমিরা পারভীন ও শিরিন শাপলাসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নারীদের দক্ষতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন