পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে দিনাজপুরের বিরলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ (সোমবার) সন্ধ্যায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে, এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিল জুড়ে নেতাকর্মীদের দেশ বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। পুরো শহর ঘুরে মিছিলটি স্থানীয় ‘বকুলতলা মোড়ে’ এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান নেতৃত্ব দেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি মো: মোজাহারুল ইসলাম এবং বিরল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: সুলতান মাহমুদ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন