পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সাপের কামড়ে হিমেল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হিমেল জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকার তমিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নামাজ শেষে বাড়ির পাশে বাঁধা গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন হিমেল। এসময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে তার চিৎকারে পরিবারের সদস্য সহ স্থানীয়রা ছুঁটে গিয়ে দ্রুত তাকে উদ্ধার করেন।
পরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন