দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সুধীজনদের অংশগ্রহণে শিশু সুরক্ষা বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলার পালশা ইউনিয়নের গোপালপুর চার্চ অব দ্যা ন্যাজারিন ইন্টারন্যাশনাল মিশন হলরুমে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প গোপালপুর বিডি-২০২ এর আয়োজনে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
গোল বৈঠকে প্রকল্পের এলসিসি চেয়ারম্যান জোসনা মিঞ্জি ও সমাজকর্মী অনন্ত কর্মকারের সঞ্চালনায় শিশু রক্ষা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন,প্রকল্প ব্যবস্থাপক দিলীপ রায়।
এসময় আরও বক্তব্য রাখেন, গোপালপুর চার্চের পালক রন্জিত কর্মকার, আবিরের পাড়া চার্চের পালক সন্তোষ টুডু, জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য জগদীশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক মাহমুদা আকতার শিল্পী, মো.নান্নু সরকার, আব্দুল ওয়াহাব,সাবেক ইউপি সদস্য মোছাঃ মর্জিনা বেগম এবং ধর্মীয় নেতা মিঃ সনাতন মার্ডী প্রমূখ।
আলোচনাসভায় শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন