দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার কবিরাজের হাট এলাকার আখ সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ৩জন মাদক সেবনকারী ও মাদক ব্যাবসায়ী-কে আটক করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ভোগনগর গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. তরিকুল ইসলাম-১ বছর কারাদণ্ড ১০০ টাকা জরিমানা, ডাবরা জীনেশ্বরী গ্রামের আব্দুল গনির ছেলে মো. মুন্না ইসলাম-৬ মাস কারাদণ্ড ১০০ টাকা জরিমানা এবং চৌপুকুরিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আবু সাঈদ সোহাগ-৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা জরিমানা করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত বীরগঞ্জ গড়তে থানা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন