দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বাদ আসর সুইহারিস্থ মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সুইহারি পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম আলহাজ্ব সাইফুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দাসপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির নিম্নরূপ-সভাপতি মোঃ ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম,সহ-সভাপতি মোঃ আফজাল আলী ও মোঃ এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হিরু,
সহ-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাজন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদাকাত হোসেন বাপ্পি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন হাওলাদার, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী, সড়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-সড়ক মোঃ ফারুক আহম্মেদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সম্রাট, দপ্তর সম্পাদক খন্দকার আফাজ উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ জনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম।
এছাড়া কার্যনির্বাহী ৭ জন সদস্য হলেন-মোঃ মাহামুদুল হাসান রাজু, মোঃ নুর আলম শেখ আকালু, মোঃ খুরশেদুল ইসলাম জনি, মোঃ রিন্টু, মোঃ মুন্না, মোঃ শাহজাহান, ও মোঃ পারভেজ ইসলাম।
শপথগ্রহণ অনুষ্ঠানে দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন