যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম জার্মানির স্পাংডাহলেমে অবস্থিত মার্কিন বিমানঘাঁটির একটি এফ-১৬ যুদ্ধবিমান মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিধ্বস্ত হয়েছে।
মার্কিন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ধোঁয়া উড়তে দেখা যায়। তবে সেটিতে থাকা একজন পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, ‘চারটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট শেষে স্পাংডালেম বিমানঘাঁটিতে ফিরছিল।
দুর্ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরাও ছুটে যান। আইফেলক্রাইস বিটবুর্গ-প্রুম জেলার দমকল ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।
জেলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে জরুরি উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে।
তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।
মার্কিন বিমানবাহিনীর ৫২তম ফাইটার উইং এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিভিন্ন সামরিক অভিযানে এসব বিমান ব্যবহৃত হয়।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে স্পাংডাহলেম বিমানঘাঁটির দক্ষিণে জেমার-রডট এলাকায় নিয়মিত প্রশিক্ষণ চলাকালে আরেকটি মার্কিন এফ-১৬ বিধ্বস্ত হয়েছিল।
ওই ঘটনায়ও পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং সামান্য আহত হন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন