'সামাজিক সংগ্রাম পরিষদ' গাইবান্ধা জেলার উদ্যোগে গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপন, আধুনিক হাসপাতালের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা রোধ, নতুন ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, পর্যাপ্ত ডাক্তার- নার্স নিয়োগ, হাম-ডেংগু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১ টায় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় 'সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম রাজার সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্যা খোকনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ প্রনব চৌধুরী,জিয়াউল হক জনি, মোস্তাফিজুর রহমান বাবলু, মোস্তফা মনিরুজ্জামান, এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, রেজাউল করিম জুয়েল, অবঃ সেনা সদস্য সেকেন্দার আলী, মানবাধিকার কর্মী রফিকুল ইসলাম, সাংবাদিক নেয়ামুল আহসান পামেল, সাংবাদিক উজ্জ্বল কুমার চক্রবর্তী, আবু তাহের চৌধুরী , রেজাউল করিম রেজা, ছাত্রনেতা পরমানন্দ দাস প্রমুখ।
বক্তারা বলেন গাইবান্ধা একটা কৃষিভিত্তিক এলাকা, এখানকার মানুষ হতদরিদ্র এবং নিম্ন আয়ের। তারা দারিদ্রতার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে দিনের পর দিন। গাইবান্ধা জেলায় শুধুমাত্র একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। সেই সরকারি হাসপাতালটি নিজেই একটি রোগীর মত। গাইবান্ধা জেলার সর্বোচ্চ হাসপাতাল গাইবান্ধা সদর হাসপাতাল। সেখানে পর্যাপ্ত ডাক্তার , নার্স ঔষধ নেই। নানা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত। আধুনিক ও অত্যাধুনিক প্রযুক্তির অভাবে এখানে সাধারণ জনগণ ভালোভাবে সেবা পাচ্ছে না। ইমারজেন্সি সময়ে রংপুর, বগুড়া যেতে হয়।
নিম্ন আয়ের মানুষদের রংপুরে গিয়ে চিকিৎসা করানো খুবই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। ফলে তারা উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এখানকার মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছানোর জন্য একটি মেডিকেল কলেজ খুবই প্রয়োজন। এই অঞ্চলের মানুষের বহুদিনের একটি স্বপ্ন মেডিকেল কলেজ স্থাপন করা। সেই সাথে গাইবান্ধায় আধুনিক হাসপাতাল এর অব্যবস্থাপনা দুর্নীতি ,অনিয়ম বন্ধ করে এবং নতুন ভবন চালু করার ও ডেংগু, হাম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। জনগণের জনদুর্ভোগ কমাতে অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণ এর দাবিও জানান। শেষে গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন