পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। একই সঙ্গে জননিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নেতারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন