দিনাজপুরে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ (স্ক্রিনিং), চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর বুধবার ২০২৬ দিনাজপুরের পুলহাট কসবা এলাকায় অবস্থিত 'আলামিয়া মাদ্রাসা ও এতিমখানা' প্রাঙ্গণে এই বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
দিনাজপুর মেডিকেল কলেজের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ এবং চীনের 'ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল, চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেস (FYCH)'-এর বিদেশি বিশেষজ্ঞ পেডিয়াট্রিক কার্ডিওলজি টিমের যৌথ সহায়তায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত ক্যাম্পে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের জন্মগত হৃদরোগ নিখরচায় পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করেন ফুওয়াই ইউন্নান হাসপাতাল, চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেসের চিকিৎসক ডাঃ ডুও লিন-এর নেতৃত্বে ৫ সদস্যের চিকিৎসা বিশেষজ্ঞদের একটি টীম।
এছাড়াও এই টিমকে সার্বিক সহযোগিতা করেন জাতীয় হৃদরোগ হাসপাতাল পরিচালক প্রফেসর ডা: আব্দুল ওয়াদুদ চৌধুরী'র নেতৃত্বে একটি চিকিৎসা বিশেষজ্ঞ দল ।
অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পটি দিনাজপুর মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডাঃ সারোয়ার মুর্শেদ আলম পরিচালনা করেন।
অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন, সহ-সভাপতি আব্দুল খালেক, অধ্যাপক আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাহবুব আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কোষাধক্ষ্য মনোয়ারুল হক মার্শাল, সদস্য রবিউল আলম বাবু, মাদ্রাসার প্রধান মুহতামিম মাওলানা মোঃ নুর আলম সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন