দিনাজপুরের বোচাগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাদের সাথে মত বিনিময় সভা করেন দিনাজপুর -২ ( বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মেম্বার এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-২ ( বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেম বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস আলী কাঞ্চন, প্যানেল চেয়ারম্যান তানভীর তুরিন চৌধুরী বিতু প্রমুখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন