কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার আয়োজনে ২৩ সেপ্টেম্বর-২০২৬ বুধবার বিকেলে জেলা বিএনপি'র দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল আজম সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান উজ্জল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব মোঃ রেজাউর রহমান রেজা, সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খান, জেলা ওলামা দলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রিফাত চৌধুরী প্রমুখ।
প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। সেখানে সমাবেশে প্রধান অতিথির রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন