জিয়া হার্ট ফাউন্ডেশন সেমিনার রুমে ‘আল্ট্রাসাউন্ড এডুকেশন অ্যান্ড অবস্টেট্রিক্স কালার ডপলার স্টাডি অব ফেটাল মেডিসিন’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনাজপুুর কেয়ার মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদএর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের উপাধাক্ষ অধ্যাপক ডাঃ মো. সারওয়ার মোর্শেদ আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. সিরাজুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেশ সরকার, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু এবং জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট ড. মো. মেসবাহুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাক্তার মোঃ মো. জিয়াউল হক জিয়া।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন (কি-নোট স্পিকার) এবং সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন সৃষ্টি ইনস্টিটিউট ফর হেলথ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির সিইও এবং কোর্স ডিরেক্টর ডাঃ মো. আখতার হোসেন।
সেমিনারে বক্তারা গর্ভকালীন চিকিৎসায় আল্ট্রাসাউন্ড এবং কালার ডপলারের গুরুত্ব ও আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর আলোকপাত করেন।
জিয়া হার্ট ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন বিভাগের পরিচালক ডাঃ এ এফ এম মোস্তফা সরকার পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন