জাতীয় উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ এর জেলা নাগরিক প্ল্যাটফর্ম রংপুর এর উদ্যোগে জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পটি অর্থায়ন করছে এম্বাসি অব সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডিয়ান সরকার। কারিগরি সহায়তা প্রদান করছে জার্মান কনসালটেন্সি ফার্ম জিএফএ।
বুধবার রংপুর চেকপোস্ট এনজিও ফোরাম হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশন ও পরিচিতি পর্বের মাধ্যমে কার্যক্রম শুরু করেন শামীমা আক্তার জেলা প্রোগ্রাম সমন্বয়কারী ডেমক্রেসিওয়াচ এবং জেলা নাগরিক প্ল্যাটফর্ম কো- কনভেনর বেলাল আহমেদ। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন সারথী রানী সাহা। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফিরোজ নূরুন নবী যুগল প্রকল্প সমন্বয়কারী ও মাহমুদ হাসান তালুকদার এম এন্ড ই কো- অর্ডিনেটর ডেমক্রেসিওয়াচ ।নাগরিক প্ল্যাটফর্মের সদস্যরা তাদের কার্যক্রম ও অর্জিত ফলাফল তুলে ধরেন।
উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তর মতামত ও পর্যালোচনা প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, এমপি, সংসদ সদস্য রংপুর মহিলা আসন-৩৬।
সভার সমাপনী ঘোষণা করেন সভা প্রধান মঞ্জশ্রী সাহা। এই সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা, গণমাধ্যম ও নাগরিক প্ল্যাটফর্মের সমন্বিত উদ্যোগে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন