কারও জীবনে আজ ভালোবাসার মানুষটি পাশে আছে, কারও জীবনে নেই। কেউ দুজন মিলে স্বপ্ন সাজাচ্ছেন, আবার কেউ একাই নিজের গল্পটা লিখে চলেছেন। তবে একা থাকা মানেই যে জীবনটা অসম্পূর্ণ-তা নয়। বরং কখনো কখনো একা থাকাটাই হয়ে ওঠে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার সুযোগ।
আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল ডে। যারা এখনো কোনো সম্পর্কে জড়াননি, কিংবা জীবনের কোনো এক পর্যায়ে একা হয়ে গেছেন, তাদের জন্য দিনটি হতে পারে নিজের সঙ্গে একটু সময় কাটানোর উপলক্ষ।
ভালোবাসার মানুষদের জন্য বছরের নানা দিনে থাকে নানা আয়োজন। ভালোবাসা দিবস, কাপল ডে কিংবা নানা রকম রোমান্টিক উদযাপনের ভিড়ে সিঙ্গেলদের অনেকেই হয়তো কখনো একটু নিঃসঙ্গ বোধ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের হাসিমুখের ছবি দেখে মনে হতে পারে, নিজের জীবনটাই বুঝি অসম্পূর্ণ। কিন্তু সত্যিটা হলো- জীবনের পূর্ণতা কেবল কারও সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করে না।
জীবনে প্রেমের উপস্থিতি যেমন আশীর্বাদ তেমনি একা থাকাটাও উপভোগের। একা মানে সাহসিকতা, থেমে না যাওয়ার দৃঢ় অঙ্গীকার। কারও জীবনে আজ হয়তো প্রেম আছে, ভালোবাসা আছে, প্রিয় মানুষটি রয়েছে পাশে। কারও জীবনে হয়তো তা নেই। কেউ দুজন মিলে রঙিন স্বপ্নে বিভোর হচ্ছেন। কেউ বা একাই নিজের গল্পটা লিখে চলেছেন।
তাই বলে এই একা থাকাটা জীবনের অসম্পূর্ণতা নয়। কখনো কখনো এটি নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ। নিজেকে বোঝার, জানার সুযোগ।
কারণ সব ভালোবাসার গল্পে দুজন মানুষ লাগে না। কখনো কখনো একজন মানুষও নিজের জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা লিখতে পারেন।
একাকিত্ব ও নিজেকে ভালোবাসার দিনটিই হলো ‘সিঙ্গেল ডে’। ২০১৭ সাল থেকে কারেন রিড নামক এক মার্কিনির উদ্যোগে এই দিন পালন শুরু হয়। প্রথমে পহেলা জানুয়ারি এই দিবস পালিত হলেও পরে ২৩ সেপ্টেম্বর তা পালনের সিদ্ধান্ত হয়।
৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এর প্রচলন শুরু হয়। পরে সেটি দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সমাজে ছড়িয়ে পড়ে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন