রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার ও বিপিডিএ এর সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেরানিরহাট স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে প্রায় ২০টি বুথের মাধ্যমে চক্ষু, গাইনি, কমিউনিটি মেডিসিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগসহ বিভিন্ন বিষয়ে সেবা দেওয়া হয়।
ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা, উচ্চতা ও ওজন পরিমাপের মাধ্যমে বিএমআই নির্ণয়, চক্ষু পরীক্ষা, দন্ত চিকিৎসা এবং গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। শনাক্ত হওয়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি নিবন্ধিত রোগীদের চিকিৎসাসংক্রান্ত বই এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
স্বাস্থ্যসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর লায়ন্স ক্লাবের সদস্য ও সাবেক ক্লাব সভাপতি লায়ন অ্যাডভোকেট আবদুর রশিদ চৌধুরী, সাবেক ক্লাব সভাপতি ও চক্ষু বিশেষজ্ঞ লায়ন প্রফেসর ডা. মো. আখতারুজ্জামান এবং ২০২৬-২৭ সেবাবর্ষের ক্লাব সভাপতি লায়ন ফরিদ আহমেদ রুমি।
এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন মোঃ আল হেলাল, সাবেক ক্লাব সভাপতি ও রিজিয়ন চেয়ারপারসন, হেডকোয়ার্টার ৪১৫ এ২ বাংলাদেশ; লায়ন মোঃ আরিফ হোসেন টিটো, সাবেক ক্লাব সভাপতি ও পরিচালক; লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম তুহিন, সাবেক ক্লাব সভাপতি ও পরিচালক; লায়ন মোঃ শফিকুল ইসলাম স্বপন; লায়ন আকলাকুল ইসলাম তারেক ক্লাব সেক্রেটারি; লায়ন মোঃ গোলাম মোস্তফা টিটু, ক্লাব পরিচালক ও লিও ক্লাব অ্যাডভাইজার; লায়ন রাফিউল হাসান; লায়ন সোহেল আহমেদ লিটন; লায়ন রেজাউল করিম ও লায়ন মারুফ হোসেন।
এছাড়া কেরানিরহাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও মো. আনোয়ার হোসেন, পিআরও আবু নাসের সিদ্দিক, ক্যাম্প কো-অর্ডিনেটর মো. জাহিদ হাসান এবং চিকিৎসক ডা. নিলুফার ইয়াসমিন, ডা. রুকাইয়া ফারজানা ,ডা. শারমিন সুলতানা চৈতি,আয়শা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, লায়ন্স ক্লাব বিভিন্ন সময়ে ক্যান্সার রোগীদের সেবা, দুর্যোগ ও বন্যায় ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার ও মানবিক কার্যক্রম, শিক্ষার্থীবান্ধব কর্মসূচি, হাঙ্গার প্রজেক্ট এবং চক্ষুসেবাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি হৃদ্রোগ ও কার্ডিওভাসকুলার স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক কার্যক্রমেও সংগঠনটি কাজ করছে।
ক্যাম্পে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন