‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’—এই স্লোগানকে সামনে রেখে ‘ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি ও শরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই’ প্রতিপাদ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিনাজপুর শহরের বড়মাঠ এলাকার ওয়েলকাম রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু রাহাতের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের দিনাজপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ মাহমুদী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের দিনাজপুর উত্তর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মুফতী মুহাম্মাদ খাইরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিসহ ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং শরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের নেতারা তাদের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি তুলে ধরেন।
সম্মেলনের শেষপর্বে প্রধান অতিথি মাওলানা আব্দুল আজিজ মাহমুদীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি এবং মাওলানা মো. আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন