আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ এর আয়োজনে ৩দিনব্যাপী বিজ্ঞান উৎসব -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আনিসুল হক জুয়েল। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাহিনুর ইসলাম সিদ্দিকী, পরিচালক আসাদুজ্জামাননুরসহ প্র্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিজ্ঞান মেলায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে। শিক্ষার্থীদের উপস্থাপিত উল্লেখযোগ্য প্রজেক্টসমূহ হলো: পানি থেকে রোবোটিক আবর্জনা পরিস্কার যন্ত্র, বহুবিধ মাধ্যমে বিদ্যুতের উৎপাদন, অটোমেটিক স্মার্ট ডাস্টবিন, বাসা-বাড়ীতে গ্যাস লিকেজ সনাক্তকরণ, এলার্মিং ও অকার্যকর করা, আদর্শ গ্রাম, মাটি ছাড়া ভাসমান পদ্ধতিতে সবজী উৎপাদন, ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট, অটোমেটিক ইরিগেশন সিস্টেম ইত্যাদি। এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবিত এসব প্রদর্শনী দেখে অভিভুত হয়ে পড়েন। তারা শিক্ষার্থীদের ধন্যবাদ দেন ও উৎসাহ প্রদান করেন।
বিজ্ঞান উৎসবে এ শিক্ষার্থীদের ২৬টি প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে। এছাড়া শুক্রবার ও শনিবার কুইজ কনটেস্ট অনুষ্ঠিত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন