পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ও দায়রা জজ আদালতের পিপি এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যড. মির্জা নাজমুল ইসলাম কাজল। এ উপলক্ষ্যে বুধবার রাতে জেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ টি এম কামরুজ্জামানের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক হায়াতুন আলম, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল, সাংগঠনিক সম্পাদক মোঃ নওশাদ প্রমূখ।
এর আগে পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে কোন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ টি এম কামরুজ্জামান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন