দিনাজপুর
শহরের কালিতলা নিবাসী মরহুম শেখ হাফিজ উদ্দিন আহমেদ এর বড়পুত্র ও আহমেদ মটরস এর স্বত্বাধিকারী দিনাজপুর একাডেমি স্কুলের আমাদের বন্ধু শেখ তাজ উদ্দিন আহমেদ সাজুর বড় ভাই মরহুম রিয়াজ উদ্দিন আহমেদ রাজুর নামাজের জানাজা ২৫ শে সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার জুম্মার নামাজ শেষে দুপুর দুইটায় কালিতলা সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে সোনাপীর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
এ সময় মরহুমের সকল আত্মীয়-স্বজন, বন্ধু- বান্ধব, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী, সাবেক পৌর কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রকৌশলী, দিনাজপুর চেম্বারের নেতৃবৃন্দ, আইনজীবী,ঠিকাদার, সাংস্কৃতিক কর্মী , শ্রমিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও স্থানীয় মুসুল্লীবৃন্দ অংশ নেন।
আগামী ২৭ শে সেপ্টেম্বর রবিবার বাদ আছর কালিতলা ছানাপীর ও সোনাপীর দুইটি জামে মসজিদে একই সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ভাই সাজু সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন