দুই বাংলার মেলবন্ধনে প্রকাশিত হলো নতুন দ্বৈত অ্যালবাম ‘গানের পথে দেখা’। এতে কণ্ঠ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী এবং বাংলাদেশের সঙ্গীতশিল্পী ও সুরকার জয় শাহরিয়ার। আজব রেকর্ডসের ব্যানারে সম্প্রতি আটটি গানের এই অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।
অ্যালবামের গানগুলোতে কণ্ঠ ভাগাভাগি করেছেন দুই শিল্পী—চারটি গান গেয়েছেন রূপঙ্কর এবং বাকি চারটিতে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার। পুরো অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন জয় নিজেই। গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, ইশতিয়াক আহমেদ, মারুফ হাসান ও জয় শাহরিয়ার।
শিল্পীরা জানান, দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রেক্ষাপটে তৈরি হওয়া একক গানগুলোকে একত্রিত করেই এই অ্যালবামের রূপ দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন