দীর্ঘ ২৮ বছর পর পুরোনো স্মৃতি আর বন্ধুত্বের টানে একত্রিত হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের এসএসসি-৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি-৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা-২০২৬।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এ মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রাণীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই পুরোনো দিনের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয় জীবনের নানা ঘটনা নিয়ে একে অপরের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন।
মিলন মেলায় প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, কর্মজীবন ও নানা ব্যস্ততায় দীর্ঘদিন একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাতের সুযোগ হয়নি। ২৮ বছর পর একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিয় বন্ধু ও সহপাঠীদের একসঙ্গে পেয়ে তারা আবেগাপ্লুত ও আনন্দিত। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় এসএসসি-৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন