দিনাজপুরে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল ‘সততা প্রাইভেট হাসপাতাল’। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৭ সেপ্টেম্বর রোববার ২০২৬ চক্ষৃ হাসপাতাল রোড নাজমা স্কুল মোড় এলাকায় হাসপাতালটির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির সহকারি প্রক্টর প্রফেসর আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল হালিম, ডা. সাকিব, ডা. আফরোজা মোহিনি,ডা. বিপাশা. ডা. শফিকুর, সততা প্রাইভেট হাসপাতালের পরিচালক সাখাওয়াত হোসেন রনি, রামকৃষ্ণ রায়, মোঃ রিপন, মোঃ মোঃ মনিরুজ্জামান মনির, লিটন চন্দ্র রায়, মোঃ ফিরোজ আলম, মোঃ স্বপন, মোঃ শরিফ মামুন, মশিউর রহমান, হুমায়ুন কবির, মোঃ সাগর ও মোঃ সোহেব প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করে বলেন, সততা প্রাইভেট হাসপাতাল সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেবে এবং এলাকার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স এবং আধুনিক যন্ত্রপাতি ও প্যাথলজিক্যাল সুবিধাসম্পন্ন এই হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরী সেবা এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু থাকবে। এছাড়া সকল ধরনের পরীক্ষা নিরিক্ষাসহ সকল ধরনের অপারেশন করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন