দিনাজপুরে জেলা পুলিশ বিভাগের আয়োজনে যুব কাবাডি অনূর্ধ্ব-২০ (বালক ও বালিকা) প্রতিযোগিতা ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন (বিপিএম-সেবা), বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীন, এএসপি সদর সার্কেল আব্দুল হালিম, জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ন্যাশনাল কাবাডি কোচ ও সাবেক ভিপি হামিদুর রহমানসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধনী খেলায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগের মোট ১৯টি দল অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, যুবসমাজকে ক্রীড়ামুখী করা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন