পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাইমুর রহমান পুষ্পের সঞ্চালনায় এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণবিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল বাহার বলেন, নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য থেকেই বোঝা যায়, তারাই পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। যেকোনো অপচেষ্টা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব।
তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তা রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, পৌর ছাত্রদলের আহ্বায়ক সামিউল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল মাহমুদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক ইসরাফিল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান তারেক, মো. সাজু ইসলামসহ উপজেলা ও পৌর ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন