দিনাজপুরের জেলা পুলিশ বিভাগের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরে জেলা পুলিশ বিভাগের আয়োজনে ২৭ সেপ্টেম্বর ২০২৬ রোববার দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর -৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ,দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান জুয়েল,জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, এএসপি (সদর সার্কেল) আব্দুল হালিম, জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক মোঃ রুবেল ইসলাম,বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ন্যাশনাল কাবাডি কোচ সাবেক ভিপি হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল প্রমূখ।
খেলায় দিনাজপুর জেলার ১৩ টি উপজেলা থেকে অনূর্ধ্ব ২০ বালক ও বালিকার মোট ১৯ টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন