পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিরলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সাড়ে বিক্ষোভ মিছিল বিরল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বিরলবাজার বকুলতলা মোড়ে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্ব করেন। বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস আলী জানান, সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সহসভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আকতারুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, জাহিদ হাসান বুলেট, মোমিনুর ইসলাম, খায়রুল আলম বাবু, ছাত্রদলের আহবায়ক সুমন রেজা, কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদসহ উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সমাবেশে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো ধরনের পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে। বিগত দিনে যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, তাদেরকে আর কোন সম্পদের ক্ষতিসাধন করতে দেয়া হবে না। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন