দিনাজপুরের বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম আর নেই। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি দীর্ঘদিন ধরে মরণ ব্যাধি ক্যানসারে ভুগছিলেন।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল ইসলাম, বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান।
জানাজা শেষে পূর্ব মহেশপুর এলাকার পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও সর্বস্তরের জনগণ অংশ নেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন