ঢাকায় কর্মরত দিনাজপুরের কৃতি সন্তান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এর সাবেক কাউন্সিলর প্রবীণ সাংবাদিক আজহার আলী সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কিডনি ও লিভারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী এবং দীর্ঘ সাংবাদিকতা জীবনের গৌরবোজ্জ্বল স্মৃতি রেখে গেছেন।
আগামীকাল সোমবার জোহরের নামাজ শেষে দিনাজপুরের নিমনগর বাস স্ট্যান্ড সংলগ্ন মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।জানাজা শেষে শেখ ফরিদ গোরস্থানে দাফন কার্যসম্পন্ন করা হবে।
সাংবাদিক আজহার আলী সরকার তাঁর দীর্ঘ কর্মজীবনে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন।
তিনি দৈনিক মিল্লাত, দৈনিক ইত্তেফাক, দ্য নিউ নেশন সহ বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রাইম রিপোর্টিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষে তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার কর্মরত ছিলেন। তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহসিকতা গণমাধ্যমকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন