দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক দীপংকর বর্মণের বিদায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। এ সময় তিনি বীরগঞ্জ পৌরসভার নতুন পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
২৭ সেপ্টেম্বর ( রবিবার) সন্ধ্যায় বিদায় অনুষ্ঠানে পৌর প্রশাসক দীপংকর বর্মণের দায়িত্ব পালনকালে বিভিন্ন কার্যক্রম ও অবদানের কথা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অন্যদিকে, পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বীরগঞ্জ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নতুন দায়িত্বভার গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
দায়িত্ব গ্রহণের পর পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন