সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়ে মব সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে দেশবাসী উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা সেন্টার পরিদর্শন শেষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।
একই সঙ্গে রাড্ডা সেন্টারের পুন:কার্যক্রম পরিচালনার জন্য ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণাও দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দেশের মানুষের প্রয়োজনীয় চিকিৎসাসেবার জন্য যত সংখ্যক ডাক্তার প্রয়োজন, তার অর্ধেক আছে বলেও দাবি করেন তিনি।
একই সঙ্গে, যেখানে-সেখানে ডাক্তারদের অপমান করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে না বলেও উল্লেখ করেন বর্ষীয়ান এই নেতা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন