শিশু নিখোঁজ, হত্যা ও পাচারের প্রতিবাদে এবং নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাব, কালিতলায় এ মানববন্ধনের আয়োজন করে নবজীবন নারী উন্নয়ন সংস্থা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ, হত্যা ও পাচারের ঘটনা উদ্বেগজনকভাবে ঘটছে। নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান বের করে তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশু নিখোঁজ, হত্যা ও পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে নবজীবন নারী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন