দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পল্লীশ্রী বালুবাড়ী, দিনাজপুর এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা’র সহযোগিতায় নারী ক্লাবের সদস্য এবং সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে বাৎসরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পল্লীশ্রী’র এইচ.আর ইনচার্জ শামিম আরা পপি সভাপ্রধান হিসেবে বক্তব্য রাখেন। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান বলেন, নারী-পুরুষের সমতা এনে আমাদের দপ্তরের যে সেবাগুলো রয়েছে তার সাথে আপনাদের সম্পৃক্ত করা হচ্ছে। এতে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে এবং সেবাগুলোর বিষয় অবগত হবেন। নারীদের সম্মানজনক অবস্থানে আনতে পারলে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হবে। উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম তার বক্তব্যে বলেন, সমাজসেবা দপ্তরের অনেক সেবা রয়েছে তা নারী ক্লাবের সদস্যদের জানতে হবে। বিশেষ করে সরকারের দেওয়া বিভিন্ন ধরনের ভাতা প্রদান করা আমাদের যেমন দায়িত্ব সেবা গ্রহণ করাটাও আপনাদের দায়িত্ব। দিনাজপুর কোতয়ালী থানার ওসি নুরনবী বলেন, মাদক ও নারী-শিশু সহিংসতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর দরজা খোলা রয়েছে। যে কোন আইনগত সমস্যায় পরলে সোজা থানায় চলে আসবেন অথবা ০১৩২০১৩৬৩৯১ নাম্বারে আমাকে সরাসরি ফোন দিবেন। তাৎক্ষনিক সহযোগিতা পাবেন। এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুলসুম, ইউপি সদস্য শংকর চন্দ্র রায়, চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একেএম হাসানুজ্জামান নুর বক্তব্য রাখেন। সেবা গ্রহীতা হিসেবে নারী ক্লাবের সদস্য মেরী খাতুন, মোছাঃ গোলাপী বেগম, তসলিমা বেগম, মায়া, হিরা বেগম, মোছাঃ সাদাত, সুমারু কুজুর, সাবিনা খাতুন, পিংকি রায়, সিবানী উড়াও বিভিন্ন সেবার বিষয় তুলে ধরেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হক নীপা। সভাপতির বক্তব্যে শামিম আরা পপি বলেন, সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতার মধ্যে সমন্বয় সৃষ্টি করার মাধ্যমে নারী ক্লাবের সদস্যরা সচেতন হচ্ছে। নারীর অধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, সহিংসতা প্রতিরোধ ও আইন বিষয় সেবা গ্রহণে নির্ভয়ে ও ন্যায্য বিচার প্রাপ্তির জন্য সদস্যরা সোচ্চার হচ্ছে। প্রকল্প শেষ হওয়ার পর সাধারন মানুষ, নারী নেতাগণ সেবা গ্রহণে সরকারি ও বেসরাকরি প্রতিষ্ঠানে নির্ভয়ে অভিগম্যতা বৃদ্ধি পাবেন বলে আমাদের বিশ্বাস।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন