দিনাজপুরের চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির ঘটনায় মামলা দায়েরের পর চুরি যাওয়া স্বর্ণের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের জোসনা রানীর বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কারেন্টেরহাট বাজারে চন্দন চন্দ্র রায়ের মালিকানাধীন ‘কৃষ্ণ জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের টুকরোটির ওজন ১ আনা ২৮ পয়েন্ট, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী জোছনা বেগম (৫৮) বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,মোঃ সোহেল রানা (২৫), পিতা-মোঃ আজিজুল ইসলাম সাং-উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়া, মোঃ আলমগীর বাদশাহ (২৪), পিতা-মোঃ সাইদুর @ সাইদু কানা, সাং-উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়া; এবং চন্দন চন্দ্র রায় (৩৭), পিতা-লোকমোহন চন্দ্র রায়, সাং-ছোটবাউল চেয়ারম্যানপাড়া, চিরিরবন্দর, দিনাজপুর।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ডিউটিরত এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া স্বর্ণের খণ্ডিত অংশ উদ্ধার করেন এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় চিরিরবন্দর থানার মামলা নং-৪১/২৬, জিআর-২৮৩/২৬ (চিরিরবন্দর), তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারা উল্লেখ করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামানের ওপর অর্পণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন