পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দিনাজপুরে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দিনাজপুরে সমাবেশ ও বিশাল মিছিল করেছে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সোমবার (২৮ সেপ্টেম্বর) ২০২৬ দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ ও মিছিলে দিনাজপুর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান এর সঞ্চালনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, জেলা তাঁতী দলের সভাপতি রেজাউল করিম গুরু, সাধারন সম্পাদক হাসু খান, জেলা শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারন সম্পাদক রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সাধারন সম্পাদক মোঃ নুরে আলম, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি দেলোয়ার ইসলাম লাইজু, সহ-সাধারন সম্পাদক ইকবাল হোসেন মিন্টু, সদস্য শাহীন পারভেজ, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি রমজান আলী, সাধারন সম্পাদক রাসেল ইসলাম, নশিপুর বিএডিসি শ্রমিক দলের সাধারন সম্পাদক মেনন হোসেন, হোটেল শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সিবিএ দিনাজপুর জেলার সাধারন সম্পাদক ওমর কাইয়ুম, শ্রমিক দল নেতা হায়দার আলী, মোতাহার আলী, আতাউর, আজিজুল প্রমুখ।
বক্তারা বলেন, "ফ্যাসিস্ট বাহিনী পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র করছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কিন্তু এদেশের মেহনতি মানুষ ও সচেতন শ্রমিক সমাজ ঐক্যবদ্ধ থেকে তাদের এই হীন চক্রান্ত যেকোনো মূল্যে রুখে দেবে।"দেশবিরোধী যেকোনো অরাজকতা ও ষড়যন্ত্র মোকাবিলায় শ্রমিক জনতা রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে বলে সমাবেশে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ ছাড়া ১৩ টি উপজেলা থেকে সভাপতি ও সাধারন সম্পাদকসহ শ্রমিক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন