একাই ছেলেদের সঙ্গে অনুশীলন করা অচেনা জান্নাত ইমান্তা বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছেন
ছেলেদের সেঙ্গ অনুশীলন করে বিকেএসিপেত চান্স পাওয়া ক্রিকেটার অচেনা জান্নাত ইমান্তা বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলে অন্তর্ভুক্ত হয়েছে।
আজ রাত দশটার ফ্লাইটে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছেন অচেনা জান্নাত ইমান্তা । তিনি ২০২১ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন।
অচেনা জান্নাত ইমান্তা বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নে বুড়াশাহা পাড়া গ্রামের বাসিন্দা মেম্বার আনিসুর রহমান ও আটগাঁও উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আকলিমা খাতুন দম্পতির মেয়ে।
মা আকলিমা খাতুন বলেন, আমি এক সময় ভালো খেলতাম। কিন্তু আমি সাপোর্ট পায়নি। তাই সামনে আগাতে পারিনি। আমার মেয়ের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাকে যখন সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমিতে ভর্তি করাতে যাই তখন সেখানে কোন মেয়ে খেলোয়াড় ছিলনা। তাই তারা ভর্তি নিতে চাইনি। আমি তাদেরকে অনেক বুঝিয়ে রাজি করাই । পরে তারা ভর্তি নেয়। আমার মেয়েকে একাই ছেলেদের সঙ্গে অনুশীলন করতে হয়েছে। সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ ও ছেলে শিক্ষার্থীরা তাকে সবাই সহযোগীতা করেন। পরে ২০২১ সালে অচেনা জান্নাত ইমান্তা বিকেএসপিতে চান্স পায়। সেখান থেকে সে উচ্চ মাধ্যমিক পাস করেছে। সেখান থেকেই সে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলে অন্তর্ভুক্ত হয়। আজ সে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে। আমি তার জন্য বোচাগঞ্জসহ দেশবাসীর দোয়া চাই।
সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ মো: নূর আলম রনি বলেন, আমার একাডেমিতে কোন মেয়ে খেলোয়াড় ছিলনা। এখনও নেই। প্রথমে আমি তাকে ভর্তি নিতে চাইনি। পরে তার মায়ের পিড়াপিড়িতে ভর্তি নেই। সকলের সহযোগীতায় তার নিজের প্রচেষ্টায় এতো গুলো ছেলের মাঝে মাত্র একজন মাত্র মেয়ে দুই বছর কোচিং করে বিকেএসপিতে ভার্ত হওয়ার সুযোগ পায়। আজ সে সফলতা পেয়েছে , বাংলাদেশের হয়ে খেলবে এজন্য আমি আনন্দিত ও গর্বিত। আমি তার সফলতা কামনা করছি।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিড়া সংস্থা সভাপতি মো.মারুফ হাসান বলেন, “ অচেনা জান্নাত ইমান্তা'র এই অর্জনে আমরা গর্বিত। প্রতিকূলতা পেরিয়ে সে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা বোচাগঞ্জের অন্য তরুণ-তরুণীদেরও অনুপ্রাণিত করবে। তার সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতেও তার পাশে থাকার চেষ্টা করব।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন