দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্বের SAY-SRHR প্রকল্পের সার্বিক সহযোগিতায় দক্ষ মিডওয়াইফ ও CSBA-এর মাধ্যমে এক প্রসূতির স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর প্রায় ২টার দিকে শ্রীচন্দ্রপুর বলগাড়ি গ্রামের মোছা. সাদিয়া আক্তার (২২), স্বামী মো. আব্দুল মালেক, নিরাপদে সন্তান প্রসব করেন। প্রসবের পর মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।
গ্রামাঞ্চলে এ ধরনের মানসম্মত প্রসবসেবা পাওয়ায় প্রসূতির স্বজন ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সেবাগ্রহীতা পরিবারের পক্ষ থেকে সরকারি স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্বের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন