অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৩৩০ ঘটিকায় বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখ পরিবেশে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বর্ণিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন এর সম্মানিত ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি অপারেশনাল ও প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করে আসছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও খেলাধুলায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে বিজিবি তথা জনসাধারণের মধ্যে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। প্রতিষ্ঠার সূচনালগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত যারা ব্যাটালিয়নের সাফল্য ও উন্নয়নে অবদান রেখেছেনতাদের সকলকে ধন্যবাদ জানান। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পরিচালক (লজিষ্টিক), রংপুর রিজিয়ন, অতিরিক্ত পরিচালক (অপারেশন), দিনাজপুর সেক্টর, অধিনায়ক, জয়পুরহাট, ফুলবাড়ী ও দিনাজপুর ব্যাটালিয়নসহ বিজিবি’র অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দিনাজপুর, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ ও অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মো: মামুনুর রশিদ
দিনাজপুর
০১৭৪১৭০৩০১০
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন