দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের ১নং ওয়ার্ডের ক্যান্সার আক্রান্ত খাদিজা বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. আক্কাস আলী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খাদিজার অসুস্থতা ও চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপনের খবর পেয়ে তার বাড়িতে যান আক্কাস আলী। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খাদিজার চিকিৎসার খোঁজখবর নেন।
পরে খাদিজা বেগমের চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। একই সঙ্গে তার চিকিৎসা চালিয়ে নেওয়ার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন।
পরিবারের সদস্যরা জানান, খাদিজা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
স্থানীয়রা জানান, খাদিজার চিকিৎসায় আরও সহায়তা প্রয়োজন। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে তার চিকিৎসা চালিয়ে নেওয়া সহজ হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন