দিনাজপুরের বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয় ।
ভোগনগর ইউনিয়ন যুব সমাজের আয়োজনে এবং ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮নং ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. রুহুল আমিন বাবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন তুহিন, ৮নং ভোগনগর ইউনিয়নের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মো. সাবুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য মো. সবুজ ইসলাম, এবং ৮নং ভোগনগর ইউনিয়ন কৃষক দলের তানভীর ইসলাম শুভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন বাবর।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় দেবিগঞ্জ ও চিনিবন্দর দল পরস্পরের মুখোমুখি হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন