জাতীয় পর্যায়ে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষে, রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলার বিরল উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার।
সারাদেশের মোট ৮টি বিভাগ থেকে নির্বাচিত ৮ জন গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকের মধ্যে তিনি অনন্য স্থান করে নিয়েছেন। তাঁর এই গৌরবময় অর্জনে বিরল উপজেলাসহ পুরো দিনাজপুর জেলায় আনন্দের জোয়ার বইছে। এলাকার সর্বস্তরের মানুষ ও শিক্ষক সমাজ এই সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তাজ আল মিনার দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান, সৃজনশীল পাঠদান পদ্ধতি এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে অনন্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাঁকে এই জাতীয় সম্মাননায় ভূষিত করা হলো।
উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও সহকর্মীরা জানিয়েছেন, তাজ আল মিনার একজন আদর্শ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। তাঁর এই স্বীকৃতি আগামী দিনে অন্যান্য শিক্ষকদের আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে অনুপ্রাণিত করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন