গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী শিশু কন্যা মিম আক্তার ও তার ফুফাতো বোন টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মন্ডলের মেয়ে আফরিন আক্তার খেলা করছিল। এসময় সকলের তারা বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজা খুঁজি করতে থাকে। এরাই এক পর্যায়ে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জহুরুল হক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন