বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় সদর উপজেলা ও পঞ্চগড় পৌরসভা ওলামা দল এ সভার আয়োজন করে। জেলা ওলামা দলের সভাপতি আব্দুল আলীম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতীয়তাবাদী ওলামা দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ওলামা দলের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।”
সভাপতির বক্তব্যে জেলা ওলামা দলের সাবেক সভাপতি আব্দুল আলীম খান বলেন, ওলামা দল সবসময় দেশ ও ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে। আগামী দিনে বিএনপি’র চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ওলামা দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বক্তারা ওলামা দলের প্রতিষ্ঠার ইতিহাস, তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
একই সাথে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় জেলা ওলামা দলের জেলা, সদর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন