শিক্ষকদের আরও যত্নশীল ও আন্তরিক হয়ে আনন্দদায়ক পরিবেশে শিশুদের শিক্ষাদান করানোর আহ্বান জানিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
তিনি বলেছেন, শিক্ষকদের নিজেদের সকল বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে এবং বেশি বেশি বই পড়তে হবে। নানামুখী কৌশল উদ্ভাবন করে শিশুদের পাঠদানে আন্তরিক হতে হবে। একই সঙ্গে শিক্ষকদের দক্ষ ও স্মার্ট হতে হবে।
বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে 'প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক ও মনজুরুল ইসলাম।
এছাড়াও চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম,চিরিরবন্দর প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাসহ উপজেলা শিক্ষা অফিসের আমতলী ক্লাস্টারের ৫৫ জন শিক্ষক উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন