দিনাজপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলসেটে জেলা পুলিশের সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
কিট প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের ড্রেস রুলস অনুসরণ করে সঠিকভাবে পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় পুলিশ সুপার পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কিট প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন